• ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নদী ভাঙনের হুমকিতে বরগুনার গুলশাখালী বাজার, আতঙ্কে এলাকাবাসী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫৮ পিএম;
নদী ভাঙনের হুমকিতে বরগুনার গুলশাখালী বাজার, আতঙ্কে এলাকাবাসী

বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র গুলশাখালী বাজার তীব্র নদীভাঙনের হুমকিতে রয়েছে। অব্যাহত ভাঙনে নদী বাজারের একেবারে কাছাকাছি চলে আসায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিক থেকে নদী বেষ্টিত হওয়ায় বদরখালী ইউনিয়ন প্রতি বছরই নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে থাকে। চলতি বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোত এবং অব্যাহত ভাঙনের কারণে গুলশাখালী বাজারের আশপাশের এলাকা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। প্রতিদিনই নদীর ভাঙন বাজারের আরও কাছে এগিয়ে আসছে বলে অভিযোগ এলাকাবাসীর।

ব্যবসায়ীরা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় গুলশাখালী বাজার, সংযোগ সড়ক এবং আশপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে হাজারো মানুষের জীবিকা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নদীতীর সংরক্ষণে স্থায়ী বাঁধ নির্মাণ  জিও ব্যাগ ফেলা এবং টেকসই ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য  সময়মতো উদ্যোগ না নিলে বাজারসহ বিস্তীর্ণ এলাকা রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে ১ নং বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান রাজা বলেন,গুলিশাখালী বাজারে পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা  পর্যন্ত প্রায় জায়গায়ই নদী ভাঙ্গনের কবলে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ১ নং বদরখালী ইউনিয়নে গুলিশাখালি বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার।আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাতে দ্রুত সময়ের মধ্যে   নদী ভাঙ্গনের হাত থেকে গুলিশাখালি বাজারটি  রক্ষা করা হয়।এছাড়াও ফুলঝুড়ী বাজারের  উওর পাশ দিয়ে যে ভেরী বাধ গিয়াছে বাধের কারনে জলাবদ্ধতা  দেখা দিয়াছে  এখানে দুইটি পাইপ কালভাট না দিলে কৃষকদের চাশাবাদ করতে খুব অসুবিদা হবে। বাজার রক্ষার্থে এবং কৃষকদের চাষাবাদের সুবিধার্থে  আমি জেলা পানি উন্নয়ন কর্মকর্তা এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর লিখিত অভিযোগ করব। 

বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান প্রধান বলেন,বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নজরদারিতে আছে। ভাঙ্গন রোধে আমরা নজরদারিতে রেখেছি।আবার যদি এটা ভেংঙে পানি ঢোকে বা ভাঙ্গার উপক্রম হয় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন