• ঢাকা
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

কুমিল্লায় 'ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুষ্ঠু  বর্জ্য ব্যবস্থাপনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৫ পিএম;
কুমিল্লায় 'ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুষ্ঠু  বর্জ্য ব্যবস্থাপনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা  জেলা প্রতিনিধি :

 

বিসিক জেলা কার্যালয়, কুমিল্লার আয়োজনে আজ ১৬ জুন ২০২৬ খ্রি. (মঙ্গলবার) কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে "ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোঃ রেজা হাসান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর মোঃ সৈয়দুর রহমান। তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানায় পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং এর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সাইফুল ইসলাম, বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ মুনতাসীর মামুন, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক জনাব মো: আব্দুল্লাহ্ আল মাসুম এবং  আরোও উপস্থিত ছিলেন কুমিল্লা চেম্বার অফ কমার্সের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি।
এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও তাঁদের প্রতিনিধিগণ এবং বিসিকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেমিনারে উপস্থিত শিল্প মালিক ও প্রতিনিধিরা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তাঁদের মতামত ও বিভিন্ন দিক তুলে ধরেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন