• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‎জুলাই শহীদ দিবস উপলক্ষে আছমত আলী খান ইনস্টিটিউশনে স্মরণ সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৩ পিএম;
‎জুলাই শহীদ দিবস উপলক্ষে আছমত আলী খান ইনস্টিটিউশনে স্মরণ সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

‎জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে আছমত আলী খান ইনস্টিটিউশনে স্মরণ সভা, উপস্থিত বক্তৃতা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
‎
বৃহষ্পতিবার ১৬ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদদের অবদান তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
‎
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল হক তারিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এইচ. এম. জসীম উদ্দিন। 
‎‎
উক্ত আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
‎আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
‎
জুলাইকে কেন্দ্র করে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। উপস্থিত সকলেই জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে জাতির ইতিহাসে চিরস্মরণীয় বলে অভিহিত করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন