• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’, বলেননি বাবর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৫ পিএম;
‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’, বলেননি বাবর

ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে দ্বন্দ্বের মধ্যে আলোচনায় এসেছে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের একটি বক্তব্য। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে প্রকৃতপক্ষে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে দাবি করা পোস্টগুলো পর্যালোচনা করে বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, বক্তব্যের উৎস কিংবা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। এছাড়া কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে বাবর এ মন্তব্য করেছেন, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে
দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু সালাহউদ্দিন আহমদকে নিয়ে লুৎফুজ্জামান বাবরের এমন কোনো মন্তব্যের তথ্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও দেখা যায়, একই ধরনের বক্তব্য সম্প্রতি শফিকুর রহমানের নামেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে যাচাই করে জানা গেছে, তিনিও এ ধরনের কোনো মন্তব্য করেননি। 
প্রকৃতপক্ষে শফিকুর রহমান, এক বক্তব্যে তিনি এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৮২ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে বলে উল্লেখ করেছিলেন।

ফলে, ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি টাকা ঋণ’ সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন