• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

২০২৭ বিশ্বকাপই আমার শেষ : বিরাট কোহলি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম;
২০২৭ বিশ্বকাপই আমার শেষ : বিরাট কোহলি

ভারতের হয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই ভারতের ব্যাটিং বিস্ময় বিরাট কোহলির শেষ বিশ্বকাপ হবে। জিয়োস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন কোহলি।

আগামী বছর অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে সাবেক ভারতীয় অধিনায়ক কোহলি বলেছেন, আগামী বছর ওডিআই বিশ্বকাপের আগে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।

২০১১ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জেতেন, তিনি এখন পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপে (২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩) ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

তিনি এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ।

আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডটিও তার দখলে, যেখানে তিনি ২০২৩ সালের আসরে ৭৬৫ রান সংগ্রহ করেন। ভারতীয় দলের হয়ে ৩১৪টি ওডিআইতে ১৪ হাজার ৯৪১ রান করেছেন কোহলি।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন