• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ৩


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৫ পিএম;
আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ৩

মাহামুদুল ইসলাম জয়,পঞ্চগড় প্রতিনিধি:

 

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরাতন প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আটোয়ারী থানার পুলিশ রাধানগর ইউনিয়নের বোডবাজার এলাকার ইমাম পাড়া কালভার্টের ওপর থেকে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মোঃ আইনুল হকের ছেলে মোঃ খালিদ হাসান নয়ন (৩২), গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় ওরফে দুলাল (৩৭) এবং মোঃ মোস্তফা কামালের ছেলে মোঃ সবুজ (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আটোয়ারী থানাধীন পল্লীবিদ্যুৎ মোড় থেকে বোদা বাজারগামী রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় রাধানগর ইউনিয়নস্থ বোডবাজারের পূর্ব পাশে ইমাম পাড়া কালভার্টের ওপর থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরাতন প্রাইভেটকার ও তিনটি পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(খ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন