• ঢাকা
  • সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পবিপ্রবির কৃষি অনুষদের শিক্ষকদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময় সভা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৩ এএম;
পবিপ্রবির কৃষি অনুষদের শিক্ষকদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময় সভা

লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি :

 

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে কৃষি অনুষদের শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. জহুরুল হক। সভা সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের সমন্বিত প্রয়াসের মাধ্যমে পবিপ্রবিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে নিতে হবে। কৃষি অনুষদ দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তিনি বলেন, শিক্ষকবৃন্দের আন্তরিকতা, সৃজনশীল চিন্তা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের কেন্দ্রে পরিণত করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণার লনতুন ক্ষেত্র উন্মোচনে প্রশাসন শিক্ষক সমাজের গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দেবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের সিনিয়র প্রফেসর ড. মো. হামিদুর রহমান।
সভাপতির বক্তব্যে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. জহুরুল হক নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানিয়ে বলেন, কৃষি অনুষদের শিক্ষকরা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন।
এ সময় প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ড. মো. মহসিন হোসেন খান, প্রফেসর ড. মো. কামরুল হাসান, প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, প্রফেসর ড. মেহেদি হাসান সিকদার এবং ড. এবিএম সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
প্রাণবন্ত আলোচনা ও গঠনমূলক মতবিনিময়ের মধ্য দিয়ে সভা শেষ হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন