• ঢাকা
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ওসি আদাবরের দু:সাহসিক অভিযান, ওসি-এসআই আহত, গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৯ এএম;
ওসি আদাবরের দু:সাহসিক অভিযান, ওসি-এসআই আহত, গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী

মিজান উর রহমান, নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর মহম্মদপুর সংলগ্ন বিপদ সংকুল আদাবর থানার ওসির ছিনতাইকারী ধরতে দু:সাহসিক অভিযানের কথা জানা গেছে। 

আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হন। ঘটনাস্থল থেকে মোট চারজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক–০৭ নম্বর রোডের ব্রিজের গোড়ায় ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। এ সময় ‘নিঝুম টেলিকম’ নামের বিকাশের দোকানে শফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে অজ্ঞাত ৪–৫ জন ছিনতাইকারী ধারালো চাপাতি দিয়ে ডান হাতে আঘাত করে।

এ সময় তারা দোকান থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক অভিযুক্তদের ধরতে পুলিশের একটি দল নিয়ে ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকায় অভিযান চালাই।

ওসি জাহিদুল ইসলাম বলেন, অভিযানের সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি এবং থানার উপপরিদর্শক (এসআই) তরুণ আহত হন। পরিস্থিতিতে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ দুজন হলেন, চোরা রুবেল ও কানা আমিন। এ ছাড়া কাশেম ও মো. জয় নামের আরও দুজনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় ধারালো অস্ত্রের হামলার মুখে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। তা না হলে ঘটনা ভিন্ন দিকে মোর নিতো। পুলিশের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভানা ছিলো বলে পুলিশের দাবী। ঘটনাস্থলে বিকেল পর্যন্ত পুলিশের সদস্যরা অবস্থান করছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম দায়িত্ব নেবার পর থেকে দুর্বৃত্ত দমন এবং মাদককারবারীদের নির্মুলে সাড়াশি অভিযান চালিয়ে যাচ্ছেন। ফলে এলাকাবাসী স্বস্তি ভোগ করছেন এবং ওসিকে অভিনন্দন জানিয়েছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন