বরগুনায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় এজাহার
বরগুনায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির মা বরগুনা থানায় লিখিত এজাহার দিয়েছেন। এজাহার সূত্রে জানা গেছে, অভিযোগকারী মোসাঃ সুখির ছয় বছর বয়সী মেয়ে সামিরা নিপু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত মোঃ ফোরকান তাদের প্রতিবেশী। অভিযোগে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি তারিখ রোজ সোমবার দুপুর আনুমানিক দেড় টার দিকে বরগুনা সদর উপজেলার ৯ নং এম. বালিয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলী মাইঠা এলাকায় শিশুটির সঙ্গে আপত্তিকর আচরণ করা হচ্ছিল বলে দেখতে পান তার মা।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। শিশুটির মা আরও অভিযোগ করেন, অভিযুক্ত এর আগেও বিভিন্ন সময় শিশুটিকে উত্ত্যক্ত ও হয়রানি করতেন। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল বলেও এজাহারে দাবি করা হয়।
পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান অভিযোগকারী। এ ঘটনায় অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিশুটির মা। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ বলেন,অভিযোগের উপর ভিত্তি করে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: