কলাপাড়ায় শতাধিক কুকুর-বিড়াল পেল বিনামূল্যে চিকিৎসা ও খাবার
লিটু পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাবার প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’-এর কলাপাড়া শাখার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এই বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে উপস্থিত থেকে অসুস্থ ও বেওয়ারিশ প্রাণীগুলোকে চিকিৎসা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান। এ সময় সংগঠনের পক্ষ থেকে রোগাক্রান্ত কুকুর ও বিড়ালের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও সুষম খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রাণীদের প্রতি মানুষের সহানুভূতি বৃদ্ধি করা এবং রোগাক্রান্ত পোষ্য প্রাণীকে অবহেলা না করে চিকিৎসায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। পথপ্রাণীদের কল্যাণে পরিচালিত এই মানবিক কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’ কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী ও সদস্য মাসুদ হাসানসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক বৃন্দ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: