• ঢাকা
  • রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে মধুখালীতে কুপিয়ে প্রায়৩ লাখ টাকা ছিনতাই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪০ পিএম;
ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে মধুখালীতে কুপিয়ে প্রায়৩ লাখ টাকা ছিনতাই

ফরিদপুর জেলা প্রতিনিধি ১৪ জুন ২০২৬খ্রি. রোববারঃ

 

ফরিদপুরের মধুখালীতে ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে নগদ ২ লাখ  ৮৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
১৩ জুন ২০২৬খ্রি:শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে মিটাইন বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিক্রয় প্রতিনিধি রবিউল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।স্থানীয় সুত্রে জানা যায়, একমি ঔষুধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার বিক্রয় প্রতিনিধি রবিউল দিনভর উপজেলার বিভিন্ন বাজারে বকেয়া টাকা সংগ্রহ করেন। সন্ধ্যায় নওপাড়া বাজার থেকে সংগ্রহ করা অর্থ নিয়ে মিটান বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন । পথিমধ্যে উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকায় নির্জন সড়কে পৌঁছালে ৩টি মোটরসাইকেলে আসা একাধিক দুর্বৃত্ত তার গতিরোধ ও পিছন থেকে মাথায় আঘাত করে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে কাছে থাকা নগদ ২ লাখ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।আহত রবিউল জানান, সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে কালেকশনের টাকা সংগ্রহ করছিলেন। নওপাড়া বাজার থেকে মিটাইন বাজারে যাওয়ার পথে তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। পরে তাকে কুপিয়ে জখম করে নগদ ২লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি মধুখালী থানায় অভিযোগ দিতে যান।এ বিষয়ে মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে। একজন এসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। মধুখালী থানার পরিদর্শক সুকদেব রায় বলেন অভিযোগ পেলে তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।
ছিনতাইকারীরা রবিউলের মোটরসাইকেল ছিনতায়ের চেষ্টা করে কিন্ত রবিউলের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। রবিউলের গ্রামের বাড়ী রাজশাহীতে সে মধুখালী পৌরসাভার পশ্চিম গোন্দারদিয়া গ্রামের মালেকা চক্ষু হাসপাতাল এলাকায় ভারা বাসায় বসবাস করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন