‘আই হ্যাভ অ্যা প্লানের’ ব্যাখ্যা, দিলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই ঢাকার পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আই হ্যাভ অ্যা প্লান। উই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি।’
এবার তিনি নিজেই সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকোরিয়ায় এক সমাবেশে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের ভাগ্যন্নোয়নের সমস্ত কাজই তার ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ অংশ।
প্রধানমন্ত্রী বলেন, এবার একটি জনমুখী বাজেট পেশ করা হয়েছে। সবাই বলছে, এই বাজেট মানুষের উপকারে আসবে। কিন্তু কিছু স্বার্থান্বেষি মহল বাজেট নিয়ে সমালোচনা করছে। মানি না, মানবো না— এসব বলছে, বাজেট পেশ করার আগেই রাস্তায় নেমে গেছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে যারা জান্নাতের টিকেট বিক্রির প্রলোভন দেখিয়েছিলো, তারাই এখন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদের বিষয়ে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।
সরকারপ্রধান বলেন, বাজেটে নিত্যপণ্যের দামের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। বাজেট পেশ করার পরে অতীতের মত বাজারে কোন পণ্যের দাম বাড়েনি। যারা গণমুখী কাজ নিয়ে বিক্ষোভ করে, তারা জনগণের বন্ধু হতে পারে না।
এসময় প্রধানমন্ত্রী চকরিয়া-কক্সবাজার সড়ক চার থেকে ছয় লেন করার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে চাষিরা যেন ন্যায্যমূল্য পান সেজন্য শিগগিরই লবণের দাম নির্ধারণ করে দেয়া হবে বলে জানান।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: