• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

কলেজছাত্রীকে চলন্ত সিএনজি থেকে ফেলে দেওয়ার অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৩ পিএম;
কলেজছাত্রীকে চলন্ত সিএনজি থেকে ফেলে দেওয়ার অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে কলেজে যাওয়ার পথে এক কলেজছাত্রী চলন্ত সিএনজি অটোরিকশা থেকে পড়ে যাওয়া বা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, আজ সকাল আনুমানিক ১০টার দিকে হাইওয়ান এলাকা থেকে মাধবপুরে আসার পথে বাকসাইর এলাকার কাছে একটি সিএনজি অটোরিকশা থেকে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার শিমু পড়ে যান বা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহত শিক্ষার্থীর বাড়ি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। তার পিতার নাম মোজাহিদ এবং মায়ের নাম আসমা আক্তার।

স্থানীয় পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, শিক্ষার্থীর জ্ঞান না ফেরা পর্যন্ত তার শারীরিক অবস্থা বা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এদিকে, আহত শিক্ষার্থীর কাছে থাকা কলেজের পরিচয়পত্র থেকে পাওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এখন পর্যন্ত তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন