• ঢাকা
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

হরিপুরে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম;
হরিপুরে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের খামার ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০৭টি স্কুল ব্যাগ এবং ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে। নতুন ব্যাগ ও ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মাসুদ রানা।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের জন্য ফুটবল প্রদান করেন। এ সময় তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানান। পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সুস্থ, সচেতন ও মেধাবী প্রজন্ম গঠনে ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তার কথা বলেন।

নতুন স্কুল ব্যাগ ও ফুটবল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা জানায়, এসব উপহার তাদের বিদ্যালয়ে আসার আগ্রহ আরও বাড়িয়ে দেবে। বিদ্যালয় কর্তৃপক্ষও এ উদ্যোগকে শিক্ষার্থীদের শিক্ষা ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে সহায়ক বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় এসব স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয়েছে। এ উদ্যোগকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন