• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‘দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’-ফেসবুকে জামায়াত নেতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০৮ পিএম;
‘দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’-ফেসবুকে জামায়াত নেতা

ফেসবুক পোস্ট দিয়ে দল ও পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা। তিনি ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন মো. শুয়াইব সম্রাট।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে না পারায় অব্যাহতি চাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে শুয়াইব সম্রাট জানান, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১৯ সালে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন।

২০২১ সালের ১৩ মার্চ তিনি জামায়াতের রুকন হিসেবে শপথ নেন।

শুয়াইব সম্রাট বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই—এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণে নেওয়া সিদ্ধান্ত। কোনো মতাদর্শিক সংঘাত বা কারো প্রতি ক্ষোভ থেকে এই সিদ্ধান্ত নয়। সংগঠনের সাবেক সহকর্মীদের প্রতি আমার শ্রদ্ধা ও শুভ কামনা সব সময় থাকবে।

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, ‘তার বিষয়ে কিছু সমস্যা রয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা কী, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন