ব্যক্তিগত আক্রোশ থেকেই ৫ ব্যাংক একত্রিত করা হয়: মাসুদ কামাল
‘ভালো ব্যাংককে খারাপ বানিয়ে দেওয়া হয়েছে’— বলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর অভিযোগ তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
তিনি বলেন, আহসান এইচ মনসুরের ব্যক্তিগত আক্রোশের কারণে পাঁচ ব্যাংককে একত্র করেন।
বেসরকারি টেলিভিশনের এক টক শো অনুষ্ঠানে এই অভিযোগ তুলেন তিনি।
মাসুদ কামাল বলেন, ‘আহসান এইচ মনসুর যখন ব্র্যাক ব্যাংকে ছিলেন তখন নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে একটা ঝামেলা ছিল। ওই প্রতিশোধ নেওয়ার জন্য এক্সিম ব্যাংককে তিনি দমাইছেন।’
তিনি বলেন, এক্সিম ব্যাংক ভালো ব্যাংক ছিল। ওটাকে খারাপ বানিয়ে পাঁচটা ব্যাংককে সম্মিলিত ইসলামিক ব্যাংক বানিয়েছেন।
জ্যেষ্ঠ এই সাংবাদিক আরো বলেন, এই পাঁচটা ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক এখন ‘ফে ফে’ করে রাস্তায় ঘুরছে। যারা এক্সিম ব্যাংকে টাকা রাখছে তারা কি নজরুল ইসলাম মজুমদার কে চেনে? তারা কাউকে চেনে না, তারা চেনে সরকারকে, তারা চেনে রাষ্ট্রকে—যে রাষ্ট্র এই ব্যাংকগুলোকে অনুমতি দিয়েছিল।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: