• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‎জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বরিশাল জিলা স্কুলে জুলাই স্মরণ সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪০ পিএম;
‎জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বরিশাল জিলা স্কুলে জুলাই স্মরণ সভা অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বরিশাল জিলা স্কুলের উদ্যোগে এক আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎"শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, তাঁদের আদর্শে গড়ি আগামীর বাংলাদেশ" এই স্লোগানকে ধারণ করে 
‎বৃহষ্পতিবার ১৬ই জুলাই দুপুর ২ ঘটিকায়  বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎সিনিয়র শিক্ষক মোঃ সহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

‎উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম। ‎অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

‎এসময় জিলা স্কুলের জুলাই যোদ্ধাদের জুলাই স্মৃতি চারণ করে।পাশাপাশি স্বাধীনতা,গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সভায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন