মালয়েশিয়ায় বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল বাংলাদেশ
মালয়েশিয়ায় বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল বাংলাদেশের হাফেজ হীরা
আন্তর্জাতিক ডেস্ক, নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা–২০২৬-এ বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জন করে লাল-সবুজের পতাকাকে গৌরবোজ্জ্বল শিখরে নিয়ে গেছে বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ ইহতেশামুল হক হীরা। সে ঢাকার মিরপুর-১-এ অবস্থিত খ্যাতনামা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী-র শিক্ষার্থী।গত ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে বিভিন্ন ধাপে বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের সেরা প্রতিনিধিরা অংশ নেন। তাদের সবাইকে পেছনে ফেলে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অধিকার করে নেয় বাংলাদেশের হীরা।রোববার (১১ অক্টোবর) এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ হীরার হাতে প্রথম পুরস্কারের ট্রফি তুলে দেন।প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হাফেজ হীরা নগদ ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যমানের ওমরাহ/মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি বিশেষ স্বর্ণের বার উপহার লাভ করে।উল্লেখ্য, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী-র শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার ধারাবাহিক ঐতিহ্য বজায় রেখে আসছে। এর আগেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা’দ নুরসহ বেশ কয়েকজন বিশ্বসেরা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের জন্য অভাবনীয় গৌরব বয়ে এনেছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: