• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

চরভদ্রাসনে মোটরসাইকেল অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৭ পিএম;
চরভদ্রাসনে মোটরসাইকেল অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত 

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

 ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেল অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল সারে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক এলাকায় জেলা শহর ফরিদপুরের যাতায়াতের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা আসাদ সিকদারের ছেলে লিমন (২২) একই গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে আরিফ (১৫) কেএম ডাঙ্গী গ্রামের শেখ ইউসুফ এর ছেলে আসাদ (৩০) ও ফরিদপুরের কানাইপুর সদর ইউনিয়নের সুবর্না আক্তার (৩২)।

দুর্ঘটনায় আহতদের উদ্ধারের বিষয়ে চরভদ্রাসন ফায়ার স্টেশন অফিসার মোঃ মোর্তুজা ফকির বলেন সকাল সাড়ে ৮টার দিকে আমাদের কার্যালয় হতে কিছু দুরে একটি দুর্ঘটনার খবর পাই। আমরা আমাদের সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। এখানে একটি মোটরসাইকেল ও অটরিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন গুরতর আহত হয়। আমরা আহতদের উদ্ধার করে ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। এই ঘটনায় তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এছাড়া ছাড়া অটোতে থাকা অপর দুই যাত্রী সুস্থ অবস্থায় বাড়িতে ফিরেছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন