• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২৬ পিএম;
আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

​মোঃ আঃ কাইয়ুম, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

 

​বরগুনার আমতলীতে পুলিশ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ মোঃ সাইফুল ইসলাম মুসুল্লী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে আমতলী থানাধীন আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিণ চাওলা এলাকার ‘পাগলা সেলিমের হাট’ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ জলিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেলিমের দোকানের সামনের সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. সাইফুল ইসলাম মুসুল্লীকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম আমতলী উপজেলার ২ নম্বর কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের মোঃ তোতা মুসুল্লীর ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাঁকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।

​তিনি আরও জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ কারবার সম্পূর্ণ নির্মূলে আমতলী থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন