• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহনন, জানা গেল নেপথ্যের ঘটনা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪২ পিএম;
স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহনন, জানা গেল নেপথ্যের ঘটনা

ভিডিও লিঙ্ক ঃ https://www.facebook.com/share/v/1ALJEfwoiK/

নওগাঁর আত্রাইয়ে নিজ স্ত্রী ও ২ বছর বয়সী শিশু কন্যাকে গলায় ছুরিকাঘাতে খুন করার পর হত্যাকারী তার নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন রাজ সরকার জয় (২৩) নামে এক যুবক।  

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শয়নকক্ষে ঢুকে স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্ত্রী ও শিশু কন্যার ওপর ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন রাজ সরকার জয়। এবং ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের আর্তচিৎকারে একই ছুরি নিজের গলায় চালিয়ে দেন জয়।   

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ও মৃত্যু হয়। 

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে তিনি প্রায়ই বাড়িতে অশান্তি করতেন। শৈশব থেকেই শাসনহীন ও বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত জয়ের আচরণে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / ‎মো: গোলাম মোরশেদ

এ সম্পর্কিত আরও পড়ুন