• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

কালীগঞ্জে মাতৃহারা নবজাতকের পাশে দাড়ালেন ইউএনও, দিলেন ১০ হাজার টাকা ও শিশুসামগ্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৫ এএম;
কালীগঞ্জে মাতৃহারা নবজাতকের পাশে দাড়ালেন ইউএনও, দিলেন ১০ হাজার টাকা ও শিশুসামগ্রী

উজিরপুরের ইউএনও সুজা থেকে এবার কালিগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ মানবতার মা হয়ে দাড়ালেন এক মাতৃহারা নবজাতকের পাশে। দায় নিলেন চিকিৎসা সেবাসহ অন্যান্য বিষয়ের।

পুনরুত্থান ডেস্ক :

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাকলাশ গ্রামে মাতৃহারা ২৭ দিনের এক নবজাতকের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির জন্য দুধের প্রয়োজনীয়তা তুলে ধরে ধারণ করা একটি ভিডিও তাঁর নজরে আসার পর শিশুটির জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে স্বপ্না বিশ্বাসের মৃত্যুর পর মায়ের স্নেহ থেকে বঞ্চিত ২৭ দিনের শিশুটির দুধের প্রয়োজনীয়তা নিয়ে ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটি দেখার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুটির সহায়তায় এগিয়ে আসেন। তিনি শিশুটির জন্য কাপড়, মশারি, বিছানা, দুধসহ প্রয়োজনীয় সামগ্রী এবং নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় স্বপ্না বিশ্বাসের পরিবারের সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মায়ের মৃত্যুর পর নবজাতকটির লালন-পালন ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা নিয়ে পরিবারটির উদ্বেগের মধ্যে এই সহায়তা কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, “মাতৃহারা এই শিশুটির বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এত ছোট একটি শিশুর বেঁচে থাকা ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় খাবার, পরিচর্যা এবং নিরাপদ পরিবেশ অত্যন্ত জরুরি। শিশুটির প্রয়োজনের কথা বিবেচনা করে সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “শিশুটির ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সে জন্য পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন।ছ সম্মিলিত সহযোগিতা ও মানবিক উদ্যোগের মাধ্যমে শিশুটির যত্ন ও লালন-পালন নিশ্চিত করা সম্ভব।”

মাতৃহারা শিশুটির পাশে উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে মানবিক সহমর্মিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শিশুটির সুস্থভাবে বেড়ে ওঠা এবং ভবিষ্যৎ নিরাপদ করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন