বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্ণীতির তদন্ত শেষ না হ'তেই সহকর্মীদের অভিযোগের তদন্ত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাখালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন জাহানের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই সহকর্মীদের আনিত অসাধাচরণের অভিযোগ তদন্ত হলো আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) । একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আফরোজ, মুনমুন খানম, ফাবলিহা আনবারের সাথে খারাপ আচরণের অভিযোগ এনে গত ৩জুন জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১সেপ্টেম্বর ২০২৬) সকালে মধুখালী উপজেলা শিক্ষা অফিসে কর্মরত এটিইও রুপা ঘোষ বিদ্যালয়ে তদন্তে আসেন। ভুক্তভোগী সহকারী শিক্ষকগণ তদন্ত কর্মকর্তাকে লিখিত ভাবে পুণ:রায় তাঁদের অভিযোগগুলি পেশ করেন।
তদন্ত শেষে সাংবাদিকরা জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি চলে যান।
উল্লেখ্য, এর আগে গত ২৪ আগস্ট ২০২৬ গুচ্ছগ্রামের শিশুদের ভর্তি না করা, অভিভাবক ও শিক্ষার্থী, শিক্ষকদের সাথে খারাপ আচরণ, টেন্ডার ছাড়া ভবন বিক্রি ও সরকারি বরাদ্দের হিসাব নয়-ছয়ের অভিযোগে বোয়ালমারী উপজেলা শিক্ষা অফিস থেকে তদন্ত করা হয়।
রাখালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস্টার (এটিইও) ওহিদুজ্জামান তদন্তে গিয়ে অভিযোগকারী তিন শিক্ষককে হুমকি-ধমকি দেন; কেন তাঁরা প্রধান শিক্ষকের নামে অভিযোগ করলেন তার কারণ জানতে চান তিনি। তাঁরা যেনো তদন্ত কর্মকর্তার কাছে বলে যে তাঁদের কোন অভিযোগ নেই; শিক্ষকরা এটিইও-র বিরুদ্ধে এমন অভিযোগ করেন সাংবাদিকদের কাছে।
এ বিষয়ে জানতে চাইলে এটিইও ওহিদুজ্জামান বলেন, আমি ক্লাস্টারে দায়িত্বে, তাই গিয়েছিলাম। তবে কোন শিক্ষককে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন ।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান বলেন, তদন্ত হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা কর্মকর্তা সম্পর্কে বলেন, খোঁজখবর নিয়ে দেখি, যদি সে হুমকি দিয়ে থাকে। তবে ব্যবস্থা নেওয়া হবে ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: