• ঢাকা
  • সোমবার, ৩১ আগষ্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ'ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ৩১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৯ পিএম;
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ'ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা!

খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি :

 

ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে, লালমনিরহাট সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রোববার (৩০ আগস্ট) পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় পদ্মকলি সুইটসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী ও রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পদ্মকলি সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া শহরের বিডিআর গেট এলাকার ফলের দোকানগুলোতেও অভিযান চালানো হয়। এ সময় কৃষি বিপণন লাইসেন্স না থাকা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পচা ফল মজুত রাখার অভিযোগে বেশ কয়েকটি দোকানকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন