পাঁচবিবিতে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি শামীম হোসেন মন্ডল
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী এবং জেলা ও উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার, পাঁচবিবি উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মারুফ হোসেন, কালাই উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এরফান আলী মন্ডল, ক্ষেতলাল উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, আক্কেলপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আব্দুল আলিম মন্ডল, ঘোড়াঘাট উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, হিলি-হাকিমপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান এবং বিরামপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলামসহ বিভিন্ন উপজেলার সাধারণ সম্পাদকরা।
অনুষ্ঠানে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: