• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

নিখোঁজের কযেক ঘন্টা পর ফুফুর রুমে বাক্সের মধ্যে পাওয়া গেল শিশু তাফিয়ার মরদেহ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২০ পিএম;
নিখোঁজের কযেক ঘন্টা পর ফুফুর রুমে বাক্সের মধ্যে পাওয়া গেল শিশু তাফিয়ার মরদেহ

পুনরুত্থান ডেস্ক :

 

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষের একটি বাক্স থেকে তিন বছরের শিশু তায়িফা সুলতানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজার সংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে তায়িফা নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরে তার বাবা থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। ফুটেজে শিশুটিকে তার ফুফু নার্গিস সুলতানার কক্ষে নিয়ে যেতে দেখা যায়।

এরপর ওই কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর থেকে তায়িফার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন