• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৩ এএম;
মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

লিটু পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট দুটি নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং মহিপুর ও কুয়াকাটার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন একাডেমিক ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.বি.এম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। 

পরে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন