বোয়ালমারীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেলে বোয়ালমারী উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক (বেসামরিক) খন্দকার আশরাফুল আলম মামুন। তিনি ইফতার পূর্ব তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার মাস। এই পবিত্র মাসে এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে সকলের অংশগ্রহণে সম্মিলিতভাবে ইফতার করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি অনারারি ক্যাপ্টেন শরিফ গোলজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈনিক মো. রবিউল খান, প্রতিষ্ঠাতা আহবায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোল্যা মনিরুজ্জামান, ছরোয়ার হোসেন, শহিদুল ইসলাম ও বদিউজ্জামান, সার্জেন্ট হাবিবুর রহমান, তারা মিয়া, শামীম আহমেদ, কামরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: