• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালী মহাসড়কে প্রাণহানির মিছিল: “আর কিছু চাই না, শুধু জীবন চাই”


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম;
পটুয়াখালী মহাসড়কে প্রাণহানির মিছিল: “আর কিছু চাই না, শুধু জীবন চাই”

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় শায়িত রয়েছে চারটি নিথর দেহ। প্রতিটি মরদেহের সঙ্গে মিশে আছে একেকটি পরিবারের কতশত স্বপ্ন, আশা আর দীর্ঘশ্বাস। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো এসব মানুষের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অথচ পটুয়াখালী বসাক বাজার এলাকার এই সড়কটিতে যেন মৃত্যুর মিছিল থামছেই না; সপ্তাহের প্রায় দুই থেকে তিন দিনই এখানে ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা।

বারবার ঝরে যাওয়া এই তাজা প্রাণগুলোর আকুতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শোকাহত মানুষের প্রশ্ন—উন্নয়ন কার জন্য?

দুর্ঘটনার এমন নিত্যদিনের চিত্র দেখে ক্ষোভ ও হাতাশা প্রকাশ করে এক স্বজন ও স্থানীয় বাসিন্দা আক্ষেপ করে বলেন, "না, আর কোনো কিছু চাইবো না। আমাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুরও দরকার নেই। ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ফোর লেন করারও কোনো দরকার নেই। আমরা শুধু আমাদের প্রিয়জনদের নিরাপদ জীবন চাই।"

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ মোড় ও বসাক বাজার এলাকার মতো দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে প্রায়ই বেপরোয়া গতি ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে প্রাণহানির ঘটনা ঘটছে। স্থানীয় সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত এই মহাসড়কে গতিরোধক নির্মাণ, ট্রাফিক নজরদারি বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো পরিবারের স্বপ্ন এভাবে অঝোরে ঝরে না যায়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন