• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কলাপাড়ায় দুটি বসতবাড়ী আগুনে পুড়ে ছাই 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৭ পিএম;
কলাপাড়ায় দুটি বসতবাড়ী আগুনে পুড়ে ছাই 

মশিউর রহমান লিটু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  

 

পটুয়াখালীর কলাপাড়ায়  ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার গভীর রাতে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পূর্বমধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে মোঃ জলিল হাওলাদার ও বাদল মোল্লার বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত জলিল হাওলাদারের স্ত্রী বিউটি বেগম বলেন, অনেক কষ্ট করে বিদেশে কাজ করে তাদের সংসারের সবকিছু গড়ে তুলেছিলেন। ঘটনার সময় তিনি স্বামী, মেয়ে ও নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। তিনি বলেন, “আমরা বের হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমাদের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।” তিনি ধারণা করছেন, পাশের বাড়ির পিছন দিক থেকে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। 
অন্যদিকে বাদল মোল্লার স্ত্রী মিনারা বেগম বলেন, তারা কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না। খবর পেয়ে এসে দেখেন তাদের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে দুর্বৃত্তরা আগুন দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, কাউছার হামিদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে তাদেরকে আরও সহযোগিতা করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন