• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মাগুরায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন, আটক ৩


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২১ পিএম;
মাগুরায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন, আটক ৩

মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা জেলা প্রতিনিধিঃ

 

মাগুরায় আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলনও দোয়া করা হয়েছে। 


বৃহস্পতিবার (৫ মোর্চ ২০২৬) বিকেলে মাগুরা শহরের জামরুলতলা মোড়ে অবস্থিত জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়।

মাগুরা পৌর শহরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।


এ সময় সেখানে ৮ থেকে ১০ জন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। পরে ভবনের সামনে খুঁটি স্থাপন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা, যুবলীগ নেতা মোঃ উসমান প্রমুখ।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান বলেন, হঠাৎ করে কয়েকজন নেতাকর্মী জামরুলতলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন ও দোয়া-মোনাজাত করেন এবং পরে দ্রুত সেখান থেকে চলে যান। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। 


প্রসঙ্গত, শহরের জামরুলতলায় অবস্থিত এ ভবনটি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটি উদ্বোধন করেছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।


গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় দলীয় কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।


 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন