ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে বিএনপির সাংসদ প্রশিক্ষণ কর্মশালা শুরু
নজরুল ইসলাম আলীম:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে আরও দক্ষ ও ফলপ্রসূ করার লক্ষ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (সকাল সাড়ে ১০টা) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান-সহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সংসদ সদস্যরা।দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও নীতিনির্ভর করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। নতুন সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী, আচরণবিধি, আইন প্রণয়ন প্রক্রিয়া, বিল উত্থাপন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ত্রয়োদশ* জাতীয়,সংসদকে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: