• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পোস্টাল ভোটে এগিয়ে দাঁড়িপাল্লা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৩ পিএম;
পোস্টাল ভোটে এগিয়ে দাঁড়িপাল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৪৫ দশমিক ৮৮ শতাংশ ভোট পেয়েছে দলটি। আর বিএনপি পেয়েছে ৩০ দশমিক ২৮ শতাংশ ভোট। এ ছাড়া দুটি আসনে জয়-পরাজয়ে ভূমিকা রেখেছে ডাকযোগে দেওয়া এই ভোট।

শনিবার (৭ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে প্রথমবারের মতো পোস্টাল ভোটের ব্যবস্থা করে ইসি। এতে প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং কয়েদিরাও ডাকযোগে ভোট দেন।

ইসি কর্মকর্তারা জানান, পোস্টাল ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ২০ হাজার ৯৩ জন নিবন্ধন করেন।

এর মধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৬৩ হাজার ৮৭৪টি। মোট বাতিল ভোটের সংখ্যা ৫৭ হাজার ৮৯৮টি। ভোট পড়ার হার ৬৯ দশমিক ৯৯ শতাংশ।

 

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি পোস্টাল ভোট পেয়েছে ৩ লাখ ২২ হাজার ১৪৪ ভোট।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন