১০ হাজার কনস্টেবল নেবে পুলিশ
বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।
পদসংখ্যা : ১০ হাজার (৮ হাজার পুরুষ ও ২ হাজার নারী)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২.৫ ৷
জাতীয়তা : বাংলাদেশের স্থায়ী নাগরিক।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)।
বয়সসীমা : ১৮-২০ বছর। যে সকল প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তাঁরা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন।
এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।
শারীরিক যোগ্যতা (পুরুষ প্রার্থী)
উচ্চতা : সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
বুকের মাপ : সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
ওজন : বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি : ৬/৬।
নারী প্রার্থী
উচ্চতা : সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
ওজন : বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি : ৬/৬।
আবেদন ফি : ৪৫ টাকা (অফেরতযোগ্য)।
নির্বাচন পদ্ধতি
প্রিলিমিনারি স্ক্রিনিং : অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে।
শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test: প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই-জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং)-এ অংশ নিতে হবে।
লিখিত পরীক্ষা : শরীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
৩১ মার্চ, ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ১০ হাজার কনস্টেবল
- নেবে পুলিশ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: