• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে বগুড়া যুবদল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩১ পিএম;
পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। একটি গোষ্ঠী পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বক্তারা। সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে যুবদল নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে।  

মঙ্গলবার বিকেলে বগুড়ার শহীদ খোকন পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে অংশ নেয় বিপুল সংখ্যক নেতাকর্মী। সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম। 

তিনি বক্তব্যে বলেন, বিরোধীদল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এভাবে মাছ শিকার করা যাবে না। কারণ, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত গতিতে এগোচ্ছে বিএনপি সরকার। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করবে যুবদল। 

জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যারা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। গণতান্ত্রিক অধিকার ও শান্তি বজায় রাখতে যুবদলের প্রতিটি নেতাকর্মী সর্বদা সজাগ। ভবিষ্যতে দেশের যেকোনো প্রয়োজনে যুবদল রাজপথে থেকে সব ধরনের অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। 

সমাবেশে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন। ২৫ ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শহীদ খোকন পার্কে জড়ো হয়। স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা শহর। 

উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, এড. এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, জুম্মান শেখ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধান, সহ-সম্পাদক কিশোর হাসান ছনি, শফিউল আলম শাফিন, আনিসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, টফন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, নন্দীগ্রাম উপজেলা যুবদলের আব্দুর রউফ রুবেল। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন