• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো সেনাসদস্য মনিরুজ্জামানের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৫ পিএম;
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো সেনাসদস্য মনিরুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী):

বাংলাদেশ সেনাবাহিনীর মরহুম সদস্য মো. মনিরুজ্জামানকে (মনির) যথাযোগ্য মর্যাদায় ও রাষ্ট্রীয় সালাম প্রদর্শনের মাধ্যমে শেষ বিদায় জানানো হয়েছে।

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কেশবপুর এলাকার ছোমেদ হাজী বাড়ির এই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও সহকর্মীরা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন