• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ গ্রেফতার ৬


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১২ পিএম;
রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ গ্রেফতার ৬

মোঃ গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) :

 

নওগাঁর রাণীনগরে দিনে দুপুরে ইসলামী এজেন্ট ব্যাংক কর্মকর্তাদের মারপিট করে ৩৪লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আবাদপুকুর ইসলামী এজেন্ট ব্যাংক শাখার একজন কর্মচারী ও দুইজন কর্মকর্তাসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিনগত রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত একটানা অভিযানে তাদেরকে গ্রেফতার এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং ছিনতাই হওয়া ৩৪লাখ টাকার মধ্যে ১লাখ ৪২হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অনলাইন জুয়া খেলে সর্বশান্ত হয়ে ব্যাংকের তিন কর্মকর্তা কর্মচারীরা টাকা লুটের পরিকল্পনা করে বলে প্রেস ব্রিফিংয়ে জানান নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান,আবাদপুকুর ইসলামী এজেন্ট ব্যাংক শাখার লোন কর্মকর্তা সুজন (২৭),আবু তালেব (২২) এবং অফিস সহকারী রাসেল বাবু (২২) দীর্ঘ দিন ধরে অনলাইনে জুয়া খেলে প্রায় ৮লাখ টাকা লোকসানে পরে। সেই লোকসান কাটিয়ে ওঠতে তারা গত এক মাস আগে ব্যাংকের টাকা লুটের পরিকল্পনা করে। এরপর স্থানীয় অপরাধ চক্রের সদস্যদের সাথে মিলে সড়কে টাকা লুটের পরিকল্পনা করে তারা। পরিকল্পনা অনুযায়ী গত ৬অক্টোবর দুপুরে আবাদপুকুর ইসলামী ব্যাংক শাখা ম্যানেজার নাজমুল হক এবং অফিস সহকারী রাসেল বাবু বগুড়ার সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩৪লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আবাদপুকুর ইসলামী ব্যাংক শাখায় ফিরছিল। এসময় আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রীজ এলাকায় মোবাইল টাওয়ারের কাছে পৌছলে দুই মোটরসাইকেলে থাকা চারজন হেলমেট পরিহিতরা সামনে এবং পিছন থেকে আক্রমন করে। এরপর মারপিট করে ৩৪লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ সুপার জানান,অফিস সহকারী রাসেল বাবু শাখা ম্যানেজারের সাথে ছিল সাজানো মিথ্যা ভিকটিম এবং চক্রের সদস্যদের তথ্য দিয়ে সহযোগীতাকারী। এছাড়া ছিনতাইয়ের ১০লাখ টাকা ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে বাঁকী সবগুলো টাকা জরিতদের নেয়ার কথা ছিল। এঘটনায় আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সত্বাধীকারী ফিরোজ হোসেন বাদী হয়ে ওই রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাথে জরিতদের ধরতে এবং টাকা উদ্ধারে নওগাঁ জেলা পুলিশ সুপারের তথ্যাবধানে গোয়েন্দা শাখা (ডিবি) এবং রাণীনগর থানাপুলিশের সমন্বয়ে পৃথক দুটি চৌকশ টিম গঠন করা হয়। এরপর বিভিন্ন তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জরিতদের সনাক্ত করে অভিযান পরিচালনা শুরু করা হয়। অভিযানে প্রথমেই ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল পারইল বিশিয়া গ্রাম থেকে উদ্ধার এবং মোটরসাইকেল মালিক রাব্বী আলীকে গ্রেফতার করা হয়। এরপর ছিনতাইয়ের সাথে সরাসরি জরিত বিশিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে স্বপন (২৮) এবং একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে হাসান আলী (২৫) কে ৭অক্টোবর রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইয়ের ১লাখ ৪২হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য মতে আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার লোন কর্মকর্তা রাণীনগর উপজেলার অলংকারদীঘি গ্রামের ইদ্রিস আলীর ছেলে সুজন,সিলমাদার গ্রামের ওহাব আলীর ছেলে আবু তালেব এবং অফিস সহকারী অলংকারদীঘি গ্রামের আব্দুল মজিদের ছেলে রাসেল বাবুকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আরো জানান,ছিনতাইয়ের সাথে জরিত সবাইকে সনাক্ত করা হয়েছে। ছিনতাই হওয়া পুরো টাকা উদ্ধার এবং ঘটনার সাথে জরিতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন