• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. খেলাধুলা

মাগুরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা একাদশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১২ এএম;
মাগুরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা একাদশ

সি: স্টাফ রিপোর্টার :

 

মাগুরা জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে মোহাম্মদপুর উপজেলা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা পৌরসভা ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে মোহাম্মদপুর উপজেলা একাদশ দল।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মাগুরা স্টেডিয়ামে টুর্নামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুতাকাব্বির আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

ফাইনাল ম্যাচে মাগুরা পৌরসভা একাদশের পক্ষে সিফাত ও বাপ্পি একটি করে গোল করেন। অন্যদিকে মহম্মদপুর উপজেলা একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন তারিকুল ইসলাম । শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে মাগুরা পৌরসভা একাদশ।

চরম উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা পৌর বি এন পি’র সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা চার উপজেলার নির্বাহী অফিসারগণ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রুবায়েত হোসেন খানসহ স্থানীয় সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন।

এ সময় বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন বলেন, বর্তমান সরকারের উদ্যোগের অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে জেলা স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সচিব রুবায়েত হোসেন খানসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো জেলা স্টেডিয়াম।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন