• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১০ পিএম;
বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে ভাড়া বাড়বে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নৌযান পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে লঞ্চ মালিকরা ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে লঞ্চের সর্বনিম্ন ভাড়াও বাড়ানো হয়েছে। আগে সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতেই এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন