• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

'অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব’ সমর্থকদের ইউপি চেয়ারম্যান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৫ এএম;
'অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব’ সমর্থকদের ইউপি চেয়ারম্যান

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরের সালথায় স্থানীয় একটি সভায় সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ ও হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে।

সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব’।

তবে বিষয়টি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা। তার দাবি, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন। বর্তমানে এলাকাকে শান্ত রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন বলেও দাবি করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। চেয়ারম্যান সম্প্রতি এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি-না, তা খতিয়ে দেখা হবে।’

জানতে চাইলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘ভিডিওটি দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজন হলে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায় কি-না, সে বিষয়েও আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন