• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোনের শিক্ষক মাহেরীন চোধুরী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪০ পিএম;
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোনের শিক্ষক মাহেরীন চোধুরী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন শিক্ষক মাহেরীন চোধুরী। যিনি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিস্ফোরণে নিহত হন। তাকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা বিজ্ঞপ্তিতে তার নাম চূড়ান্ত করা হয়।

এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।

এ বছর স্বাধীনতা পুরস্কার মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এর মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য বেগম খালেদা জিয়া।

মরণোত্তর এই স্বীকৃতি দেওয়া হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

ব্যক্তির মধ্যে সমাজসেবা/জনসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর)। একই ক্যাটাগরিতে পুরস্কার পাবেন ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় নিহত হন শিক্ষক মাহেরীন চৌধুরী।

সেদিন বিমান আছড়ে পড়ার পর যে যার মতো প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। কয়েক শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। আটকে পড়া শিশুরা চিৎকার করতে থাকে। মাহেরীন চৌধুরী নিজের জীবনের মায়া ত্যাগ করে ধ্বংসস্তূপ থেকে একে একে বের করে আনেন অন্তত ২০ শিশুকে। তাদের বের করতে গিয়ে তিনি দগ্ধ হন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

এ ঘটনায় পরবর্তীতে তার নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

 

দৈনিক পুনরুত্থান / পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। এ ঘটনায় পরবর্তীতে

এ সম্পর্কিত আরও পড়ুন