মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’— এই প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল দুপুরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনের সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির।
দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সমতার পথে অগ্রগতি হলেও এখনো অসংখ্য নারী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই শুধু দিবস পালন করে সম্মান নয়, প্রয়োজন বাস্তব পরিবর্তন।
বক্তারা আরো বলেন, নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, নারীর অগ্রগতি মানে কেবল নারীর নয়, পুরো সমাজের অগ্রগতি। পরিবারে সমান দায়িত্ব বণ্টন, কর্মক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ, এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এসব নিশ্চিত হলে উন্নয়ন আরও গতিশীল হয়। ছেলে ও মেয়েকে সমানভাবে বড় করে তোলা, তাদের স্বপ্ন দেখতে শেখানো পরিবর্তনের সূচনা সেখান থেকেই।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক সংগঠক হুমায়ূন বিশ্বাস, উপজেলা তথ্য কর্মকর্তা হুমাইআরা সুলতানাসহ আরো অনেকে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: