• ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে জিকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৪ পিএম;
বোয়ালমারীতে জিকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য

ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরে অবস্থিত জিকে কিন্ডারগার্টেন (গাজী খোরশেদুজ্জামান কিন্ডারগার্টেন) শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। 

গত এপ্রিলে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহনকারী ১০ শিক্ষার্থীর সকলেই বৃত্তি লাভ করেছে। 

তাদের মধ্যে ৫জন মৃধাবৃত্তি এবং অপর ৫জন সাধারন গ্রেড। মেধাবৃত্তি প্রাপ্তরা হলো, মো: হাসান মৃধা, মো: রউফ আহমেদ রিফাত, আদিয়াব রাহাত আদিব, তাসফিয়া আফরিন রোজ ও আয়েশা খানম। সাধারন গ্রেডে যারা বৃত্তি লাভ করেছে তা হলো, অরন্য দাস, অর্ক রায়, অয়ন পাল, শ্রেয়সী শ্রেয়া ও আরাধ্য ব্যানার্জী। 

শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুরে একাডেমী প্রাঙ্গনে এই উদিয়মান মেধাবীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে একাডেমির পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য বৃক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে প্রতিষ্ঠান এবং অভিভাবকগণসহ সংশ্লিষ্ট সকলেই উৎফুল্ল। শিক্ষার্থীদের অভিমত তাদের এই ঈর্ষনীয় সাফল্যের পিছনে  রয়েছে শিক্ষকদের অনবদ্য পাঠদান ও দায়িত্বশীল আচরণ এবং অভিভাবকদের সার্বক্ষনিক নজরদারী। 

অনুষ্ঠানে উপস্থিত একজন সচেতন অভিভাবক রাহাতুল আকতার তপন বলেন, ''জিকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এই প্রতিষ্ঠানের পরিচালকসহ শিক্ষকমন্ডলীকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি আশা রাখি প্রতিষ্ঠানটি তাদের এই সাফল্য ধরে রেখে আগামীতে আরও ভালো করবে।''

দৈনিক পুনরুত্থান / বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

এ সম্পর্কিত আরও পড়ুন