• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রাসেলের গণসংযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৬ পিএম;
রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রাসেলের গণসংযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা হাজী মো. রাসেল সরকার দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেছেন। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মিরাট ইউনিয়নের বাজারসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। রাসেল রাণীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এবং মিরাট পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
বিকেলে কৌনজ বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর হরিশপুর হয়ে আতাইকুলা ও পাগলির মোড়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে তিনি গণসংযোগ করেন। এ সময় মনোনয়ন প্রত্যাশী হাজী মো. রাসেল সরকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন চান।
গণসংযোগকালে রাসেল সরকার বলেন, মিরাট ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। এই ইউনিয়নের গরীব অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থেকে তাদের সেবা করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়াই আমার মূল লক্ষ্য। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে মিরাট ইউপি চেয়ারম্যান পদে আমি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করছি আমি দলীয় মনোনয়ন পাবো।
গণসংযোগে উপস্থিত ছিলেন, মিরাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিয়ার হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, সদস্য মাহফুজুল হক খোকন, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি নুর ইসলাম টুকু, মিরাট ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হোসেন, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহাদ আলী গোল্লা, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক বেলাল হোসেন, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সামছুর রহমান, ৬নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠন, সম্পাদক মানিউর, সাংগঠনিক সোহানুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন