• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

ঘোষপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০২ পিএম;
ঘোষপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ঘোষপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম।  প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সঞ্জয় সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হাসিবুজ্জামান শাহিন। সম্মেলনে উপজেলা এবং ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মি ছাড়াও সর্বস্তরের বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন। 

সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী আবু জাফরের নেতৃত্বে বিশাল একটি মিছিল উপস্থিত নেতা-কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকায় উপজেলা কমিটির নিকট প্রার্থীদের নামের তালিকা জমা দেওয়া হয়। উপজেলা কািমটি একটি সুন্দর গ্রহণযোগ্য কমিটি নির্বাচিত করবেন বলে স্থানীয় নেতা-কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন