বোয়ালমারীতে স্বশস্ত্র বাহিনী অব: কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্টিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা স্বশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির (রেজিঃ নং ২১০) মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (০৮ আগষ্ট ২০২৬) বিকাল ৪ ঘটিকায় ওয়াবদা মোড় হারুন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
অনারারী ক্যাপ্টেন (অব:) শরীফ গোলজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত সকল সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি একজন নতুন সদস্য কর্পোরাল আইয়ুব আলীকে পরিচয় করিয়ে দেন এবং অত্র সংগঠনের নতুন সদস্য হিসাবে তাকে সাদরে গ্রহণ করে নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনারারী ক্যাপ্টেন (অব:) শরীফ গোলজার হোসেন সংগঠনের গতি বৃদ্ধি করতে দ্রুত পৌর কমিটি গঠনের উপর জোর দেন।
পৌরকমিটি গঠনের বিষয় অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: সরোয়ার হোসেন বীর বলেন পৌর কমিটি গঠনের বিষয়ে বক্তব্য রাখেন এবং বলেন আগামী মাসিক সভায় সকল ইউনিয়ন ও পৌর সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানান। যুগ্ন আহবায়ক সার্জেন্ট (অব:) মিজান বলেন, আমদের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা পারিবারিক ভাবে বিভিন্ন সমস্যা নিয়ে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। তাদের বিপদে আমাদের ঝাপিয়ে পড়তে হবে যেন তার মনের ভিতর সাহসী শক্তি সঞ্চয় হয়। তা হলে তাদের পরিবারের আগ্রহ বাড়বে আমাদের সংগঠের প্রতি।
সাংগঠনিক সম্পাদক কর্পোরাল কামরুল বলেন, আগামী মিটিংয়ে অবশ্যই সময়ের মুল্যায়ন করে পৌর ও ইউনিয়নের সকল সদস্যদের কে হাজির হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা আহবায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মোল্লা মো: মনিরুজ্জামান ইবি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার (অব:) মো: শেখ শহিদুল ইসলাম ইঞ্জিয়ার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো: সিরাজুল ইসলাম ইবি, সার্জেন্ট (অব:) কাজী আবুল কালাম আর্টিলারি, সার্জেন্ট (অব:) মো: জামাল হোসেন, কর্পোরাল (অব:) মো: বাবুল হোসেন ইবি, কর্পোরাল (অব:) আবুল হাসেম মেডিকেল, কর্পোরাল (অব:) মো: চুন্নু ঠাকুর ইবি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈনিক (অব:) মো: রবিউল খান বীর প্রমুখ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: