• ঢাকা
  • শনিবার, ০৮ আগষ্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৯ পিএম;
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী

বিবাহবিচ্ছেদের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা সি জোসেফ বিজয়ের স্ত্রী সঙ্গীতা। গতকাল শুক্রবার ওই রাজ্যের চেঙ্গলপাট্টুর একটি পারিবারিক আদালতে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নেন তিনি। সঙ্গীতার এই সিদ্ধান্তকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

আদালতে মামলাটি শুনানির জন্য ওঠে। সেই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হন সঙ্গীতা। আদালতের কাছে তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি আর তার করা বিবাহবিচ্ছেদের মামলাটি এগিয়ে নিয়ে যেতে চান না। এরপর তার বক্তব্য শোনার পর আদালত আবেদনটি প্রত্যাহার হিসেবে গ্রহণ করে এবং মামলাটি নিষ্পত্তি করে দেয়।

আদালত সূত্রে জানা গেছে, সঙ্গীতার আবেদনের ভিত্তিতেই মামলাটি প্রত্যাহার করা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে আদালতের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। সঙ্গীতার পক্ষ থেকে এখনো কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।

সঙ্গীতার সিদ্ধান্তের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে গুঞ্জন তৈরি হলেও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আপাতত আদালতের নথিতে মামলাটি প্রত্যাহার করা হয়েছে বলেই উল্লেখ রয়েছে।

আদালতের সিদ্ধান্তের পর সঙ্গীতার করা বিবাহবিচ্ছেদ সংক্রান্ত আইনি প্রক্রিয়ার ইতি ঘটল। এখন এই সিদ্ধান্তের পর বিজয় ও সঙ্গীতার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন কোনো প্রতিক্রিয়া সামনে আসে কি না, মনোযোগ এখন সেখানেই।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন