• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

জলবায়ু ও উন্নয়ন বাস্তবতা তুলে ধরতে সুইডেন সফরে অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৩ পিএম;
জলবায়ু ও উন্নয়ন বাস্তবতা তুলে ধরতে সুইডেন সফরে অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না

উপকূলের জলবায়ু ও উন্নয়ন বাস্তবতা তুলে ধরতে সুইডেন সফরে অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না

​মো: আ: কাইয়ুম, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

 

বরগুনার আমতলীর সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন অঙ্গনের পরিচিত মুখ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নজরুল স্মৃতি সংসদ’ (এনএসএস)-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না সরকারি ও পেশাগত সফরে এক সপ্তাহের জন্য সুইডেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আজ ​শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে তিনি সুইডেনের উদ্দেশে যাত্রা করেন। সফরকালে তিনি সুইডেনের ঐতিহ্যবাহী মালমো শহরে আয়োজিত উচ্চপর্যায়ের একাধিক আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেবেন।

​আন্তর্জাতিক দাতা সংস্থা 'সিডা' (SIDA)-এর সহযোগিতায় এবং 'বার্নফনডেন ইনসামলিংসস্টিফটেলস'-এর আমন্ত্রণে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

​সম্মেলনের মূল কর্মসূচির মধ্যে রয়েছে পার্টনার্স মিটিং, আন্তর্জাতিক দাতা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, প্রকল্প মূল্যায়ন সংলাপ এবং উপকূলীয় জনপদের উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় সভা।
​সফরকালে অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব, বিশেষ করে দক্ষিণাঞ্চল ও নদীবেষ্টিত উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকার ঝুঁকি এবং স্থানীয় জনগোষ্ঠীর নিজস্ব অভিযোজন কৌশলগুলো তুলে ধরবেন। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নতুন প্রকল্প ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

​উল্লেখ্য, অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না দীর্ঘদিন ধরে আমতলীর গণমাধ্যম, সমাজসেবা ও সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় রয়েছেন। তিনি আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি, 'পিপলস ভয়েস অব আমতলী' (PVA)-এর অ্যাডমিন এবং আমতলী উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম সংগঠক। তৃণমূল পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এনএসএস-এর মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

​আমতলীর সুশীল সমাজ ও সাধারণ মানুষের মতে, তাঁর এই আন্তর্জাতিক সফর কেবল একজন প্রতিনিধির সফর নয়; বরং বাংলাদেশের দক্ষিণ উপকূলের মানুষের দুর্ভোগ, দাবি ও সম্ভাবনার কথা বৈশ্বিক দরবারে পৌঁছে দেওয়ার একটি অনন্য সুযোগ। এই অভিজ্ঞতা ভবিষ্যতে উপকূলীয় মানুষের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন