কলাপাড়ায় কৃষকের বন্ধু দাঁড়াস সাপ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় লোকালয় থেকে একটি নির্বিষ দাঁড়াস সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (ALP)।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। সংগঠনটির সহ-সভাপতি আল মুনজির হাওলাদার সাপটি উদ্ধার করেন।
সংগঠন সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে ‘কৃষকের বন্ধু’ হিসেবে পরিচিত দাঁড়াস সাপটি নির্বিষ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোকালয়ে সাপটির উপস্থিতির খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপদে সেটি উদ্ধার করেন।
এ সময় অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা শাখার টিম লিডার আল সাঈদ, রেস্কিউয়ার মাহাবুব আলম, রেস্কিউয়ার মো. সুজন, রেস্কিউয়ার জিএম ওসমান ও রেস্কিউয়ার আদনান ইমরান উপস্থিত ছিলেন।
সংগঠনটির সদস্যরা জানান, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং লোকালয়ে আসা বন্যপ্রাণী নিরাপদে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: