• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আত্রাইয়ে আগুনে পুড়ে নি:স্ব দিনমজুরের পরিবার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৯ পিএম;
আত্রাইয়ে আগুনে পুড়ে নি:স্ব দিনমজুরের পরিবার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাইয়ে আগুনে পুরে এক দিনমজুরের পুরো বাড়ী ভস্মিভ‚ত হয়েছে। শুধুমাত্র গায়ে পরনের কাপড় ছাড়া আর কিছু অবশিষ্ঠ নেই। ফলে পুরো পরিবার নি:স্ব হয়ে পরেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত অনুমান ৯টা নাগাদ উপজেলা উত্তর বিল দর্গাপাড়া গ্রামের ফেরদৌস হোসেনের বাড়ীতে । ফেরদৌস হোসেন ওই গ্রামের আব্দুর রশিদ দপ্তরির ছেলে।
ফেরেদৗস হোসেন জানান,বুধবার সন্ধায় বাড়ীতে তালা দিয়ে তিনি মাঠে কাজ করছিলেন। এসময় বাড়ীতে এসে দেখতে পান পুরো বাড়ীতে আগুন জ¦লছে। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করছে। একপর্যায়ে আগুন নিভালেও বাড়ীর টিনের চালা,টিভি,ধান-চাল এবং নগদ ২০হাজার টাকাসহ সবগুলো আসবাবাপত্র পুরে ভস্মিভ‚ত হয়ে গেছে। ফেরদৌস হোসেন জানান, তার পরনে যে কাপড় ছিল সেটুকু ছাড়া সব পুরে ভস্মিভ‚ত হয়ে গেছে। রান্না করে খাবার মতোও কিছু অবশিষ্ঠ নেই। আগুনে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস হোসেন। তবে কিভাবে আগুন ধরেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। ফেরদৌস হোসেন আরো জানান,নিজের তেমন কোন জায়গা জমি নেই। দিনমজুরের কাজ করেই জীবিকা নির্বাহ করে আসছেন। এব্যাপারে সরকারী সহায়তা চেয়েছেন তিনি।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন,আগুনে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আপাতত দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা এবং কিছু শুকনা খাবার দেয়া হয়েছে। 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন